জনস্বার্থ অক্ষুণ্ন রেখেই আইএমএফের নতুন ঋণ কর্মসূচি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ১৯:০৯ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:০৯

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনও শর্ত সরকার গ্রহণ করবে না।

রবিবার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন নীতিগত পরিকল্পনা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের করা আইএমএফ কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। সে কারণেই বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসেছে।

তিনি বলেন, ‘‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঋণের অর্থ পাওয়া নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে এমন একটি নতুন কর্মসূচি নিয়েই আমরা আইএমএফের সঙ্গে আলোচনা করছি। যে কর্মসূচিতেই আমরা অংশ নিই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সুরক্ষিত থাকবে।’’

ভিসানীতি সহজ ও আধুনিক করার পরিকল্পনা

দেশে বিনিয়োগ ও পর্যটন বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ভিসা ব্যবস্থা আরও সহজ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্মত করতে হবে।

তার মতে, ভিসানীতি আধুনিক হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা ও বিনিয়োগ করা সহজ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও শক্তিশালী হবে।

/জিএম/এমএএল/
সম্পর্কিত
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
কর্মসংস্থান বাড়াতে সাশ্রয়ী এআই ব্যবহারের ওপর জোর বিশ্বব্যাংক-আইএমএফের
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
সর্বশেষ খবর
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস শ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস শ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা