প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৩০

গোলাপগঞ্জ ও সিলেটের বিয়ানীবাজারসহ দেশের প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু রয়েছে। এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৮৫ হাজার ৬৫ জন এ ঋণ সুবিধা নিয়েছেন। তৃতীয় পর্যায়ের ঋণ কর্মসূচি বাস্তবায়ন চলছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রেখেছে। ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।

তিনি জানান, বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক্‌-অর্থায়ন ঋণ দিয়েছে। প্রতি পর্যায়ে দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়ের কর্মসূচি চলছে। এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এ ঋণ সুবিধা নিয়েছেন। দুই পর্যায়ে মোট ৮৫ হাজার ৬৫ জন সুবিধাভোগী ঋণ পেয়েছেন।

এ ছাড়া সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, চিহ্নিত করা ও অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচিতে যোগ্য তরুণ উদ্যোক্তারা চাহিদা ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ।

তিনি বলেন, এসব পুনঃঅর্থায়ন তহবিল এবং উদ্যোগ কর্মসূচি সারা দেশের জন্য প্রযোজ্য। ফলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রবাসফেরতরাও এসব কর্মসূচির আওতায় ঋণ ও অন্যান্য সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
নতুন আইনে ব্যাংকে লুটপাটে ব্যক্তিকে দায়ী করার বিধান আছে, চলছে ৫ ব্যাংকে ফরেনসিক অডিট
এক কোম্পানির কাছে আটকে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
সর্বশেষ খবর
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল