শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৬:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৭:৪৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। ওনাকে জেলে যেতে হবে। সেক্ষেত্রে আইন আইনের গতিতে চলবে। আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেন—তাহলে আমি মনে করি এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তাঁর দলের পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার চেষ্টা করছেন। এ ছাড়া তো আমি আর কোনও কারণ দেখি না।’’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেকোনও দেশের সঙ্গে আমাদের যে প্রক্রিয়া আছে, কূটনীতিতে সেটা চলছে এবং যেকোনও আসামি যদি আত্মসমর্পণ করেন, বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।’’

শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘‘উনি কি ভারতের নাগরিক? তাহলে ওখানে থানায় কী করবে না করবে এটা ওনার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার না। একটা আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, এটা একেবারে ওনার ব্যাপার এবং এখানে সরকারের কোনও বিষয় না। উনি বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক— প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা তার মুখোমুখি হতে হবে।’’

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘‘একজন আসামি কী বক্তব্য দেন, সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নেবে না। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে, ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত। আমাদের যে প্রক্রিয়া সেটা আগে থেকে চলমান আছে। এটা নতুন করে আর নতুন প্রক্রিয়ায় চলার কোনও অবস্থা নেই।’’

অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হতো, বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে বলবে কিনা—এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘‘সব কিছু বিবৃতি দিয়ে আপনাদের বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে চলমান কথাবার্তা হয়, আলাপ হয়, বিনিময় হয়, তখন এ বিষয় আলোচনায় থাকে। একজন আসামি যদি দেশের বাইরে থাকে সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। আমাদের যে প্রক্রিয়া সরকার থেকে চলছে, সেটি চলমান আছে।’’

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে?
‘ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলে শেখ হাসিনার দেশে আসার সুযোগ নেই’
শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারতকে দুষলেন শফিকুল আলম
সর্বশেষ খবর
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সেনাবাহিনীতে আমূল পরিবর্তন আনছে ভারত, কেন এটি গুরুত্বপূর্ণ
কী, কেন, কীভাবেসেনাবাহিনীতে আমূল পরিবর্তন আনছে ভারত, কেন এটি গুরুত্বপূর্ণ
‘মডেল মসজিদ নির্মাণে ব্যয় ১৩ থেকে ২১ কোটিতে কীভাবে গেলো’   
‘মডেল মসজিদ নির্মাণে ব্যয় ১৩ থেকে ২১ কোটিতে কীভাবে গেলো’   
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে