‘ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলে শেখ হাসিনার দেশে আসার সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৬, ২২:৫৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ২২:৫৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজে থেকে দেশে আসার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রবিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন— তাহলে তো তার নিজে নিজে আসার কোনও সুযোগ নাই। হয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। আর শেখ হাসিনা (রয়টার্সে) যেটা বলছেন, তিনি এবং তার দলীয় নেতাকর্মীরা একত্রে এসে আত্মসমর্পণ করবেন। এই বক্তব্যের কোনও ভিত্তি নেই। কারণ তিনি তো এখন তার নিয়ন্ত্রণে নেই। তিনি তো স্বাধীন নেই, অথবা তিনি আত্মগোপনে নেই।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায় দেশে ফেরা মাত্রই গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি আরও বলেন, আমাদের কাছে মনে হয়, তার বক্তব্য বাংলাদেশে তার নেতাকর্মীদের কোনোভাবে একটু উজ্জীবিত রাখা, কিংবা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ছাড়া অন্য কোনও কারণ নাই।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ পরবর্তী আপিলের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা ২১ (৩) পরিষ্কার করে বলছে, ৩০ দিনের পরে আর কোনও আপিল হবে না। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয়, অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়— তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায়, তিনি প্রথমত জেলে যাবেন। জেলে যাবার পর তিনি আপিল করতে পারবেন কী পারবেন না, সে বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায়, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয়, তা হবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
কাতারের সাবেক আমির শেখ হামাদের প্রয়াণে ১ দিনের রাষ্ট্রীয় শোক ভারতের
হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা: ১০ ভারতীয় উদ্ধার, নিখোঁজ ১
সর্বশেষ খবর
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
সোমবারের পরীক্ষা স্থগিত করলো ঢাবি
সোমবারের পরীক্ষা স্থগিত করলো ঢাবি
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে