শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৬:৫০আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৭

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বুধবার (১৫ জুলাই) সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে, রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। পরে উত্তরা ও সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেন। শিক্ষার্থীদের কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

/এসএনকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোয় বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
টিভিতে আজকের খেলা (৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ সেপ্টেম্বর, ২০২৬)
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো