সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ২০:৩৩আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২১:১৯

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলাকালে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্র জানায়, থাই এয়ারওয়েজে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার কথা ছিল। এর জন্য ফিরতি টিকিটও কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে স্পিকারকে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরছেন।’ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কারণে হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলেও জানান তিনি।

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
সর্বশেষ খবর
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন