মানবপাচার ঠেকাতে আইওএমের সহযোগিতা চায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ১৮:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:৫৭

সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারত্ব আরও শক্তিশালী করা, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম জোরদার, প্রযুক্তিনির্ভর মানবপাচার মোকাবিলা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আইওএমের চিফ অব মিশন জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউএন হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে আইওএমকে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল-এর জাতীয় বৈধকরণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইওএম।

সংস্থাটি মানবপাচার প্রতিরোধে নীতিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয়।

আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এম/  
সম্পর্কিত
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
সর্বশেষ খবর
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিক
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিক
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?
‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের