নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে কোন জেলায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৯:২১আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:২১

প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য  জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেনের সই করা দফতরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা পেরিয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় উঠেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী রেকর্ড।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তাঁর নিয়োগের মাধ্যমে ৬৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বাকি আছে ঠাকুরগাঁও।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মা ও শিশু সহায়তা কর্মসূচিতে দুর্যোগ-সংবেদনশীল কৌশল অনুমোদন
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার অভিযোগ : পুলিশ হেডকোয়ার্টার্স
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার অভিযোগ : পুলিশ হেডকোয়ার্টার্স
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?