পেট্রোনাসের কাছে এলএনজি চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ২০:২৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:২৭

মালয়েশিয়ার বৃহৎ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের কাছে এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এই অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান।

তিনি উল্লেখ করেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপে আমরা মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে পারস্পরিক স্বলাভের জন্য জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে।’’

তিনি বলেন, ‘‘উত্থাপিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল সরবরাহ সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে— তাই তিনি দেশের জরুরি চাহিদা পূরণে সহায়তা করতে এলএনজি সরবরাহের জন্য পেট্রোনাসের সঙ্গে সহযোগিতাসহ মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন।’’

‘‘এছাড়া ফোনালাপে আজিয়াটার সঙ্গে জড়িত বিনিয়োগের অগ্রগতি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এমএমসি বন্দরের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতাসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।’’

‘‘পারস্পরিক শ্রদ্ধাবোধ, বাস্তবসম্মত সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব জোরদারে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’’, বলেও উল্লেখ করেন আনোয়ার ইব্রাহীম।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর