ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৬, ১১:৩১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:৩১

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থি’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।

এ সময় বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
নেতাকর্মী নিয়ে নতুন ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, পদমর্যাদা নিয়ে বিতর্ক
জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা
জামায়াত এমপির বাসভবনে হামলা-ভাঙচুর করলো কারা?
সর্বশেষ খবর
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন তুললো হিউম্যান রাইটস ওয়াচ
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু 
জেন জেডকে বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
সংকটের মধ্যে এলো সুসংবাদ, নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন