ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত(১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হলো। রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জৈন উদ্দিনের পুত্র। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জৈনুদ্দিনের ছেলে রিফাত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়। বর্তমানে ৪৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
