অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে : সার্জিও গোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৬, ২১:৪৯ আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২১:৪৯

তিনদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে জানান, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সার্জিও গোর উল্লেখ করেন, আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করতে পেরে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তার তিন দিনের এই সফর বাংলাদেশে এই প্রথম। কূটনৈতিক মহল এই সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা আছে তার। এছাড়া আগামীকাল শুক্রবার সার্জিও গোর কক্সবাজার সফর করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
মার্কিন নির্বাচনে ট্রাম্পের ব্যর্থতায় ইরানিদের উল্লাস
সর্বশেষ খবর
ধর্মীয় সম্প্রীতি জোরদারে সংসদে ককাস গঠনের প্রস্তাব
ধর্মীয় সম্প্রীতি জোরদারে সংসদে ককাস গঠনের প্রস্তাব
তিন বিশাল শৃঙ্গের দৌলতে বিশ্বের উচ্চতম পর্বতমালা হিমালয়
তিন বিশাল শৃঙ্গের দৌলতে বিশ্বের উচ্চতম পর্বতমালা হিমালয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২০৮৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২০৮৮ মামলা
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো সিটি ব্যাংক
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো সিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক