বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ২২:২৭আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০০:১১

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূ-রাজনীতির কোনও প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘এসব নিয়ে আমরা আলোচনা করিনি।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।’

বৈঠকে ভারত ও চীনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই তাদের সঙ্গে সম্পর্কটা রাখছি, এগিয়েই যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোর

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্যাস সংকটের বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি।’

এসময় মিয়ানমার-চীন করিডোর নিয়ে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি তা নাকচ করেন।

র‍্যাবের ওপর মার্কিন স্যাংকশন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। তবে আজ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
মৈত্রী-বন্ধন-মিতালী চালুতে ভারতের প্রস্তাব পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি