ফ্যাসিস্টদের গুম-খুন স্বাধীনতা-পরবর্তী সাড়ে তিন বছরের কথা মনে করিয়ে দেয়: প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ আগস্ট ২০২৬, ১১:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১৭

জুলাই অভ্যুত্থান ঠেকাতে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “যা সভ্য জগতে বিরল ঘটনা। এতে শত শত মানুষ শহীদ হন ও আহত হন ৩০ হাজারের বেশি মানুষ। তাদের শাসন আমলে রাষ্ট্রীয় গুম-খুন ছিল স্বাভাবিক।” 

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে বহুল প্রত্যাশিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিগত সরকারের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “তাদের শাসন আমলে রাষ্ট্রীয় গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এই শাসনব্যবস্থা দেশবাসীকে স্বাধীনতা-পরবর্তী তাদের সাড়ে তিন বছরের শাসনামলকে স্মরণ করিয়ে দেয়।” 

এতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধার।

প্রধানমন্ত্রী বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের জন্য তাদের পূর্বসূরীদের গৌরবময় ও সাহিসকতার ইতিহাস হয়ে থাকবে। তাছাড়া ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি সম্পর্কেও তারা জানতে পারবে।” তিনি জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত আন্দোলন-সংগ্রামে নিহত ও নির্যাতিত মানুষের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
সর্বশেষ খবর
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন