আধিপত্যবাদ-বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ আগস্ট ২০২৬, ২৩:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২৩:৫২

আধিপত্যবাদ-বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন তাদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বর্ষা বিপ্লব স্মরণ করছি। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ-বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। 

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এ সময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বক্তারা সব ধরনের মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

/এসও/আইএএম/
সম্পর্কিত
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
সর্বশেষ খবর
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী