স্থানীয় সরকার নির্বাচন

হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৬:০৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:০৫

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, সেই হিসাবে সবশেষ ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।’

গত ১৪ মে থেকে ৩১ জুলাই ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৫ বেড়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচনের আগে যদি ভোটার হওয়ার তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।’

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণবিধিমালার গেজেট আজ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঁচটা—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণবিধিমালা। তবে আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো।’

রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘আজ থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু করেছি। বিএনপির প্রতিনিধি দল এসে আজ সকালবেলা দুইটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখন পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেননি। শুধু বিএনপি নিয়েছে। দুজন এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন; রুহুল কবির রিজভী আহমেদ এবং  নূরুল ইসলাম মণি।’

/এএজে/ইউএস/
সম্পর্কিত
 ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা
‘স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এই বছর নাও হতে পারে’
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত