ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ক ধারা বাতিলের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ২১:০৪ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১:০৪

ব্যাংক পুনর্গঠন ও সংকটাপন্ন ব্যাংক সচল রাখতে ২০২৫ সালে প্রবর্তিত বাজারভিত্তিক বিশেষ ব্যবস্থার ধারা বিলুপ্ত করতে যাচ্ছে সরকার। ‘ব্যাংক রেজুলেশ আইন, ২০২৬’-এর ১৮ক ধারার শর্ত পূরণ করে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একই বৈঠকে বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া সহজ করার লক্ষ্যে ভিসা পলিসি ২০২৬ এবং অধিকতর স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ ঝুঁকির সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রথমে ‘ব্যাংক রেজুলেশ অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরে অধ্যাদেশটি আইনে রূপান্তরের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হয়। বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়েছিল।

বিশেষ কমিটি অধ্যাদেশটি সংশোধিত আকারে উপস্থাপনের সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে অধ্যাদেশের কিছু বিধান বিধিমালার মাধ্যমে বাস্তবায়নের জন্য পৃথক করা হয়।

একইসঙ্গে সরকারের আর্থিক দায়, গ্রাহকের স্বার্থ এবং দেশের ব্যাংকিং খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনে নতুন ১৮ক ধারা যুক্ত করা হয়েছিল। পরে বিলটি সংসদে উত্থাপিত হয় এবং ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ পাস হয়।

এই ১৮ক ধারার উদ্দেশ্য ছিল— প্রচলিত ব্যাংক রেজল্যুশন ব্যবস্থার পাশাপাশি একটি বাজারভিত্তিক বিকল্প ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংক সচল রেখে পুনর্গঠন, মূলধন ঘাটতি ও তারল্য সংকট দূর করা, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সরকারের আর্থিক সংশ্লেষ কমানোর সুযোগ রাখা হয়েছিল।

তবে আইনের ১৮ক ধারায় নির্ধারিত সব শর্ত পূরণ করে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করেনি। এ কারণে ধারাটি বিলুপ্ত করতে ‘ব্যাংক রেজুলেশ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মন্ত্রিসভা খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

নতুন ভিসা নীতিতে ৩৪ ক্যাটাগরি

মন্ত্রিসভায় ভিসা পলিসি ২০২৬ এর খসড়াও অনুমোদন করা হয়েছে। নতুন নীতিতে ভিসার ক্যাটাগরি বাড়িয়ে ৩৪টি করা হয়েছে। আগের ‘ভিসা নীতিমালা, ২০০৬’-এ ক্যাটাগরি ছিল ৩৩টি। বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান সহজ এবং সুশৃঙ্খল করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বা এফডিআই, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করাই নতুন নীতির অন্যতম লক্ষ্য।

পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার নীতিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিও নতুন নীতিতে গুরুত্ব পেয়েছে।

সরকারের ভাষ্য, বিদ্যমান ভিসা পদ্ধতিকে যুগোপযোগী, নিরাপদ, গতিশীল এবং সহজ করার লক্ষ্যেই ‘ভিসা নীতিমালা-২০২৬’ তৈরি করা হয়েছে।

এ নীতির ভিত্তিতে ভিসা-সংক্রান্ত আগের সব সার্কুলার বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদফতর এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে নতুন নীতি বাস্তবায়ন করবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
সর্বশেষ খবর
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না