সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন রয়েছে: মাহদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১২:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:৪৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ছয় মাসে রাষ্ট্র ব্যবস্থা জনগণের প্রতিনিধিত্বমূলাক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সরকারের প্রতি রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ ২০১৮ ও ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ সুযোগ পেয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বেছে নিয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা। তাই নির্বাচনি ইশতেহার ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার।

মাহদী আমিন বলেন, ছয় মাসে দেশে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিপক্ষের উসকানিমূলক আচরণেও সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করেনি। বিএনপি সরকার সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করছে। 

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সব দলকে ঐক্যবদ্ধ করা হয়েছে। নোট অব ডিসেন্টসহ জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়ন করা শুরু করেছে। সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনি স্বীকৃতি দিয়েছে। ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
তেলের দাম না বাড়িয়ে সরকার সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছিল: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
সর্বশেষ খবর
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
রাজধানীতে এক এলাকার ব্যাটারিচালিত রিকশা যেতে পারবে না অন্য এলাকায় 
রাজধানীতে এক এলাকার ব্যাটারিচালিত রিকশা যেতে পারবে না অন্য এলাকায় 
প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ