‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ আগস্ট ২০২৬, ১৩:৫০ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৩:৫২

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন। তবে নিজের এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।

রবিবার (১৬ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, কৌশলগত বৈঠকে তারা ইরানের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছে। তিনি আরও বলেন, এটি সত্য। আমি অনুমান করছি না, আমি জানি।

এর আগে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করা গ্রিন সতর্ক করে বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে তা আরও বড় বৈশ্বিক সংঘাতের সূত্রপাত করতে পারে। পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতা করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি এবং যুদ্ধ বন্ধের দাবি করেন।

ভবিষ্যতে কোনও পরমাণু হামলার সম্ভাব্য পরিণতি তুলে ধরতে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার প্রসঙ্গও টানেন গ্রিন। তিনি বলেন, শেষবার পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছিল ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের দুটি শহর- হিরোশিমা ও নাগাসাকিতে। ওই হামলায় প্রাণহানি ও দীর্ঘমেয়াদি দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি।

গ্রিন বলেন, এর পরিণতির মধ্যে ছিল বিকিরণজনিত অসুস্থতা, ক্যানসারের হার বৃদ্ধি এবং জন্মগত ত্রুটি। ইতিহাসের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরমাণু অস্ত্র আর ব্যবহার করা উচিত নয় বলেও যুক্তি দেন তিনি।

তবে গ্রিনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে এমন কোনও প্রকাশ্য সরকারি বক্তব্য বা সরকারি নথিও পাওয়া যায়নি।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি