শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ২০:১৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

বিদেশে পলাতক চার আসামিকে দেশে ফেরাতে কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া চলছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং মানবপাচার মামলার আসামি মোল্লা নজরুল ইসলাম রয়েছেন। এ ছাড়া চলতি বছর বিদেশ থেকে হত্যা মামলার দুই আসামি মো. আরিফ সরকার ও মোবারক মণ্ডলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৬ মে হত্যা মামলায় অভিযুক্ত ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর ২৭ মে একই ধরনের মামলায় অভিযুক্ত ও রেড নোটিশভুক্ত মোবারক মণ্ডলকে কাতার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইন্টারপোলের রেড নোটিশভুক্ত এই আসামিকে ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য পাওয়ার পর ১৬ জুন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক ‘(এক্সট্রাডিশন প্রোপজাল) পাঠানো হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। এ কারণে দেশটি ‘প্রিন্সিপল অব রেসিপ্রোসিটি’ বা পারস্পরিক সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে। তাদের অনুরোধ অনুযায়ী, গত ৪ আগস্ট প্রয়োজনীয় কাগজপত্র কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়েছে। পাশাপাশি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, মানব পাচার মামলার ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার হওয়ার পর তাকে দেশে ফেরাতে গত ১৬ মার্চ কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন প্রপোজাল’ পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ অন্য পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাদের দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে ‘এক্সট্রাডিশন প্রপোজাল’ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে থাকা অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত, গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল, সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’
পুলিশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা 
সর্বশেষ খবর
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন