‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২০:৪৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০:৫২

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ জন এমপি কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন ফেসবুকে লিখেছেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ ঘোষণার পর আজ প্রথম সংসদে গেছে জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে।’

তিনি বলেন, ‘বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবে না! কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছে। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে করে রাশেদ খাঁন বলেন, ‘এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে। তারা তো এখনও আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি যে, আপনার সাথে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’

 

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন