সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২০:৩৬ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

জেদ্দায় ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।  বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর হয়েছে, যা বিভিন্ন খাতে ব্যাপক সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য নতুন সুযোগ তৈরি করেছে। অদূর ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য উচ্চ পর্যায়ের সফরের কথাও তিনি উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করেন এবং বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
আগামী ৭ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট
মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটের
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
সর্বশেষ খবর
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
সংবিধান সংশোধন কমিটি নিয়ে ছাত্রশক্তি ‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ