সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২১:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৮

মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে তিনটি আলাদা বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উত্থাপিত তিন বিল

১. গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬

গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার ও ব্যক্তি-স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিলটি বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

২. জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে একটি নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলটি পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

৩. ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬

বিদ্যমান ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’ অধিকতর সংশোধনের লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন