শর্ত দিয়ে সংসদীয় কমিটির সভাপতি পদ চাই না: সংসদে বিরোধী দলীয় উপনেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ২৩:৩৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩:৩৫

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন এবং সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে। বিরোধী দলের দাবি, সংসদে তাদের সদস্য সংখ্যার অনুপাতে ২৬ শতাংশ সংসদীয় কমিটির সভাপতি পদ তাদের প্রাপ্য। তবে সরকারি দলের চিফ হুইপের দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলেই তাদের আনুপাতিক হারে সভাপতি পদ দেওয়া হবে। 

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় এ বিতর্ক তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন এ পর্যায়ে অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

‘একটি কমিটিতে যোগ দেওয়ার শর্তে সভাপতি পদ চাই না’

অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ তাহের বলেন, ‘সংসদে আমাদের সদস্য সংখ্যা অনুযায়ী আমরা ২৬ শতাংশ স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ পাচ্ছি। একইভাবে আমাদের প্রত্যাশা ছিল, কমিটিগুলোর সভাপতিও ২৬ শতাংশ বিরোধী দল থেকে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি করা হয়নি।’

চিফ হুইপের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনী কমিটিতে আমরা যাব এবং সেই হিসেবে আপনি আমাদের সভাপতি দেবেন—এমন কথা আমরা কখনোই বলিনি। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করব না। একটি কমিটিতে জয়েন করানোর জন্য শর্ত আরোপ করে জোর-জবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না।’

অতীত সংসদের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে আব্দুল্লাহ তাহের বলেন, ‘অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না। প্রধানমন্ত্রী বলেছিলেন এটা জনগণের সংসদ, তাই বৈষম্যবিরোধী এই সংসদে আমরা আমাদের অধিকার চাই।’

‘আনুপাতিক হারে ১০টি কমিটির সভাপতি দিতে রাজি’

এর আগে চিফ হুইপ তার বক্তব্যে জানান, বিরোধী দলের উপনেতার সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণেই তিনি রবিবারের (৩০ আগস্ট) কমিটি পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রেখেছেন।

চিফ হুইপ বলেন, “বিগত ৫৪-৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো কমিটির (পাবলিক অ্যাকাউন্টস বাদে) সভাপতি করার রেওয়াজ নেই। তারপরও আমরা আনুপাতিক হারে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতি পদ দিতে রাজি আছি। কিন্তু আমাদের কথা ছিল, সংবিধান সংশোধন করেই আমরা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করব। উনারা যদি সেই প্রক্রিয়ায় অংশ নেন, তবে আমরা পদ দিতে রাজি আছি। আমরা কোনো কিছু আটকে রাখতে চাই না।”

তিনি আরও বলেন, ‘আমি যদি দিল খুলে কথা বলি, তবে অপরপক্ষকেও ওপেন হার্ট হতে হবে। কথার মারপ্যাঁচ করে আমরা দেশ গঠনের কাজে এগোতে পারবো না।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সংবিধান সংশোধন নিয়ে সংসদে ফের আলোচনা, জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অভিমত
জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সকালে ৬ হাজার বিকালে ১২ হাজার’, অভ্যন্তরীণ বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা