সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬

দেশে সারের সামগ্রিক সরবরাহ বা মজুতের কোনও সংকট নেই বলে আবারও দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে প্রায় ১২ দশমিক ৬১ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 

তথ্য উপদেষ্টা বলেন, “দেশের কয়েকটি এলাকায় যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি সারের সামগ্রিক ঘাটতির কারণে নয়, মূল সমস্যা ছিল বিতরণ পর্যায়ে।” 

তিনি বলেন, “আমি আবারও বলছি, সারের সংকট নেই। বিতরণ পর্যায়ে দুই-একটি জায়গায় সমস্যা হয়েছিল। খুব বেশি জায়গায় নয়।” 

গত সপ্তাহে কয়েকটি এলাকায় কৃষকের সার না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনার অভিযোগ সামনে আসার প্রসঙ্গ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “এরপর সরকার ব্যবস্থা নিয়েছে এবং গত কয়েক দিনে আগের মতো বড় ধরনের সমস্যার খবর তার নজরে পড়েনি।” 

তার দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে সব ধরনের সার মিলিয়ে মজুত প্রায় ১২ দশমিক ৬১ লাখ মেট্রিক টন। গত বছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন।

অর্থাৎ সরকারের হিসাবে গত বছরের তুলনায় এবার সারের মজুত কিছুটা বেশি।

তথ্য উপদেষ্টা বলেন, “মজুদের সংকট নয়। বিতরণ পর্যায়ে দুই-একটি জায়গায় কিছু সমস্যা হয়েছিল। আমরা আশা করছি, সেটাও ঠিক হয়ে যাবে।”  

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
ঢাকার লোডশেডিং বাড়িয়ে বিদ্যুৎ পুনর্বণ্টন, সংকট দ্রুত কমবে
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি