ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮

ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে এগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনতে যাচ্ছে সরকার। যানবাহনের কারিগরি মান, নিরাপত্তা, চালকের লাইসেন্স, বাহনের নিবন্ধন এবং কোন সড়কে এগুলো চলতে পারবে— সব বিষয় নীতিমালায় নির্ধারণ করা হবে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ৩০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি করপোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠকে নেতৃত্ব দেন। 

তথ্য উপদেষ্টা বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে এবং এটিকে অস্বীকার করে সমস্যার সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, “এটা একটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে আমাদের একটা নীতিমালার মধ্যে আনতে হবে।” 

নীতিমালায় বর্তমানে চলাচল করা যানগুলোর কারিগরি স্পেসিফিকেশন নিরাপদ কি না, কী ধরনের যান অনুমোদন পাবে, চালকদের কীভাবে লাইসেন্স দেওয়া হবে, বাহনের নিবন্ধন কীভাবে হবে এবং কোন শ্রেণির সড়কে চলাচলের অনুমতি থাকবে— এসব বিষয়ে বিধান থাকবে।  

জাহেদ উর রহমান বলেন, “একটি কার্যকর নীতিমালা চালু হলে বর্তমানে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সড়কে যে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা রয়েছে, তা অনেকটাই কমে আসবে।” 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
ভেঙে পড়া মনোবলের পুলিশ নিয়ে কাজ করছি, আইনশৃঙ্খলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে সরকার জানাবে: তথ্য উপদেষ্টা 
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
সর্বশেষ খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা, তদন্তে সিআইডি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা, তদন্তে সিআইডি
ভেঙে পড়া মনোবলের পুলিশ নিয়ে কাজ করছি, আইনশৃঙ্খলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা
ভেঙে পড়া মনোবলের পুলিশ নিয়ে কাজ করছি, আইনশৃঙ্খলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা
লাল কার্ড থেকে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড
লাল কার্ড থেকে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে সরকার জানাবে: তথ্য উপদেষ্টা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে সরকার জানাবে: তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি