প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে।’’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান দেশটির পুলিশ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনও সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেবো না, ঠিক একইভাবে আমরা আশা করি, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনও সন্ত্রাসী যেন দিল্লি, কিংবা ভারতের কোনও সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়।’’

তিনি বলেন, ‘‘আপনারা যে ঘটনার বিবরণ দিলেন, তা একটি ইতিবাচক বিষয়। আমরা আশা করি, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। এটি স্বাভাবিকভাবেই একটি সদিচ্ছা তৈরির পথ সুগম করে দেয়। সুতরাং, দেখা যাক— তবে এটি ভারত সরকার কর্তৃক গৃহীত একটি ইতিবাচক পদক্ষেপ।’’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লিতে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘‘না, এখনও কোনও তারিখ নির্ধারণ হয়নি। তবে একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে।’’

তিনি আরও বলেন, ‘‘পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে আমরা একটি তারিখ ঠিক করবো। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনও সম্ভাবনা নেই।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
ভারতে বড় বিনিয়োগে এগোচ্ছে জাপানি প্রতিষ্ঠান
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে না পারলে, অন্যেকে দেবো কীভাবে’, প্রশ্ন পুলিশ কর্মকর্তার
‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে না পারলে, অন্যেকে দেবো কীভাবে’, প্রশ্ন পুলিশ কর্মকর্তার
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
৬৯ বছরেও ডিম্পল কাপাডিয়ার ঝলমলে চুল, রহস্য জানালেন নিজেই
৬৯ বছরেও ডিম্পল কাপাডিয়ার ঝলমলে চুল, রহস্য জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন