শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

ড্রাইভারের অদক্ষতা কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণে বিমানবাহিনীর গাড়িটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাড়িটির চালক কতটা দক্ষ ছিলেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল এবং অন্য কোনও কারিগরি বা অবকাঠামোগত কারণ ছিল কি না—এসব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানা যাবে।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা নিশ্চিত করা এবং যেকোনও ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তৃতীয় টার্মিনালে গাড়ি দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সর্বশেষ খবর
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ