২০২৫-২৬ অর্থ-বছরে বিশ্বের ২০৬টি দেশে ৭৯১টি পণ্য রফতানি করে ৪৮,০০১.৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন জানতে চান, বর্তমানে বাংলাদেশে আমদানি রফতানি পণ্যের তালিকা কী, কোন কোন দেশ হতে কী কী পণ্য আমদানি করা হয়, কোন কোন দেশে কী কী পণ্য রফতানি করা হয়?
জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রফতানি উন্নয়ন ব্যুরো শুধুমাত্র রফতানি সম্পৃক্ত তথ্য সংকলন করে। ২০২৫-২৬ অর্থ বছরে বিশ্বের ২০৬টি দেশে ৭৯১টি পণ্য রফতানি করে ৪৮,০০১.৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব হয়েছে।
প্রধান প্রধান রফতানিকৃত পণ্যসমূহ হলো— নিটওয়্যার, ওভেন পোশাক, হিমায়িত মাছ, হিমায়িত চিংড়ি, হাঙ্গরের পাখনা, শুটকি মাছ, লবণযুক্ত মাছ, পশুর নাড়িভুড়ি, শাকসবজি, আলু, ফলমূল, নারিকেল, সুপারি, শুকনা মরিচ, হলুদ, সরিষা, সয়াবিন তৈল, নারিকেল তৈল, সরিষার তৈল, তামাক, কফি বিনস, আদা, ধনিয়া, মধু, মসলা, চাল, শুকনা খাদ্য, বিস্কুট, জ্যাম, জেলি, ফ্রুট জুস, সস, চা, কাঁচাপাট, মাংস, কাঁকড়া, কনডেন্সড মিল্ক, মানুষের চুল, হাঁসের পালক, পশুর হাড়, শিং, খুর, তাজা ফুল, বাঁশের খুঁটি, চিনি, চিটা গুড়, মিনারেল ওয়াটার, হইসকি, কয়লা, সি-শেল, ছোবড়া ও ছোবড়া জাত পণ্য, ঝিনুক, মুক্তা, ন্যাপথা, ফার্নেস ওয়েল, ফার্মাসিটিক্যালস, রাসায়নিক সার, পিভিসি পাইপ, পিভিসি ব্যাগ, পলিথিন শিট, প্লাস্টিক হ্যাঙ্গার, সিনথেটিক রোপস, প্লাস্টিকের বর্জ্য, সিমেন্ট, প্রসাধনী, সাবান, রাবার, মণ্ড, কাগজ, গ্লাস সিট, জিলোটিন, চামড়া, জুট ইয়ার্নম জুট টুয়াইন, জুট কার্পেট, জুট ম্যানুফাকচারার্স, সিল্ক ফ্যাব্রিক্স, কাঁচা তুলা, তুলার বর্জ্য, সুতি কাপড়ের বর্জ্য, কটন সুতা, পলিয়েস্টার থ্রেড, অ্যাকরেলিক ইয়ার্ন, টেক্সটাইল ফেব্রিক্স, হস্তশিল্প, টেরি টাওয়েল, হোম টেক্সটাইল, পাদুকা (চামড়া), পাদুকা (পাট), পাদুকা (স্পোর্টস), সিরামিকের ইট, সিরামিক টাইলস, সিরামিক স্যানিটারি ওয়্যার, সিরামিক টেবিল ওয়্যার, এমএস রড, জিআই পাইপ, আয়রন চেইন, কাস্ট আয়রন আটিকেল, তামার তার, মেশিনারিজ, ইলেকট্রিক ফ্যান কম্পিউটারের যন্ত্রাংশ, জেনারেটর, ট্রান্সফরমার, ড্রাইসেল ব্যাটারা, টেলিফোন সেট, বৈদ্যুতিক ত্যার ও ক্যাবলস, টেলিফোন ক্যাবলস, কার্বন রড, বাইসাইকেল, লাইট ফিটিংস, গাড়ির যন্ত্রাংশ, জিঙ্ক ওয়ার্ল্ড, বিল্ডিং ম্যাটারিয়ালস, অডিও ভিডিও ক্যাসেট, টেলিভিশন সেট, সার্কিট ব্রেকার্স/বোর্ড, ইনডিকেট ল্যাম্প, কম্পিউটার সফটওয়্যার, সিগারেট, মোমবাতি, ফিচার ফিল্ম, মেলামাইন টেবিলওয়্যার করোগেটেড কার্টুন, কাঠের ফ্রেম, প্রিন্টেড পণ্য, স্টেশনারি সামগ্রী, জামদানি শাড়ি, কম্বল, বস্তা ও চামড়ার ব্যাগ ও পার্টস, চামড়ার তৈরি হাল্ড গ্লাভস, কাঠ ও কাঠের থাম্বা, পার্টিকেল বোর্ড, ব্যাগ, তাবু, মশারির কাপড়, টুপি, ছাতা, পরচুলা, প্রাকৃতিক পাথর, ফ্লোট গ্লাস, জুয়েলারি, অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী, ব্লেট, স্টেলনেস স্টিলের তার, অ্যাকিউমুলেটর ব্যাটারি ও পার্টস, ফেরি। বোট, ক্যামেরা পার্টস, দেওয়াল ঘড়ি, কাঠের আসবাব পত্র, খেলনা, গলফ সেফট, ঝাড়ু, টুথ ব্রাশ, জিপার, বলপেন, মিউজিক্যাল যন্ত্রাংশ, অ্যালুমিনিয়াম স্ট্রাকচার, উপহার সামগ্রী, চামড়ার তৈরি ফ্যাব্রিক্স, হ্যান্ড গ্লাভস (রাবার), জাহাজের তৈরি যন্ত্রাংশ ইত্যাদি।
যেসব দেশে পণ্য রফতানি
আন্দোরা, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আমেরিকান সামোয়া, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আরুবা, আজারবাইজান, বসনিয়া ও হার্জেগোভিনা, বার্বাডোস, বেলজিয়াম, বুরকিনা ফাসো, বুলগেরিয়া, বাহরাইন, বুরুন্ডি, বেনিন, বারমুডা, ব্রুনেই দারুসসালাম, বলিভিয়া, ব্রাজিল, বাহামাস, ভুটান, বতসোয়ানা, বেলারুশ, বেলিজ, কানাডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, সুইজারল্যান্ড, কোত দিভোয়ার, চিলি, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কোস্টা রিকা, কিউবা, কেপ ভার্দে, কুরাসাও, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, জার্মানি, জিবুতি, ডেনমার্ক, ডোমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, আলজেরিয়া, ইকুয়েডর, এস্তোনিয়া, মিশর, পশ্চিম সাহারা, স্পেন, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, ফ্রান্স, গ্যাবন, যুক্তরাজ্য, জর্জিয়া, ফরাসি গায়ানা, ঘানা, জিব্রাল্টার, গাম্বিয়া, গিনি, গুয়াদেলুপ, নিরক্ষীয় গিনি, গ্রিস, গুয়াতেমালা, গুয়াম, গিনি-বিসাউ, গায়ানা, হংকং, হন্ডুরাস, ক্রোয়েশিয়া, হাইতি, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ভারত, ইরাক, ইরান, আইসল্যান্ড, ইতালি, জ্যামাইকা, জর্ডান, জাপান, কেনিয়া, কিরগিজস্তান, কম্বোডিয়া, কিরিবাতি, কোমোরোস, সেন্ট কিটস ও নেভিস, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কুয়েত, কাজাকিস্তান, লাওস, লেবানন, সেন্ট লুসিয়া, শ্রীলঙ্কা, লাইবেরিয়া, লেসোথো, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিবিয়া, মরক্কো, মলদোভা, মন্টেনেগ্রো, মাদাগাস্কার, মার্শাল দ্বীপপুঞজ, উত্তর মেসিডোনিয়া, মালি, মিয়ানমার, মঙ্গোলিয়া, ম্যাকাও, মার্টিনিক, মৌরিতানিয়া, মাল্টা, মরিশাস, মালদ্বীপ, মালাউই, মেক্সিকো, মালয়েশিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নিউ ক্যালেডোনিয়া, নাইজার, নাইজেরিয়া, নিকারাগুয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, পানামা, পেরু, ফরাসি পলিনেশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, পাকিস্তান, পোল্যান্ড, পুয়ের্তো রিকো, ফিলিস্তিন।,
আরও রয়েছে, পর্তুগাল, পালাউ, প্যারাগুয়ে, কাতার, রিইউনিয়ান, রোমানিয়া, সার্বিয়া, রাশিয়া, রুয়ান্ডা, সৌদি আরব, সলোমন দ্বীপপুঞ্জ, সেশেলস, সুদান, সুইডেন, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সিয়েরা লিওন, সান মারিনো, সেনেগাল, সোমালিয়া, সুরিনাম, দক্ষিণ সুদান, সাও টোমে ও প্রিন্সিপে, এল সালভাদর, সিন্ট মার্টেন, সিরিয়া, এসওয়াতিনি, চাদ, টোগো, থাইল্যান্ড, তাজিকিস্তান, তিমুর-লেস্তে, তুর্কমেনিস্তান, তিউনিসিয়া, টোঙ্গা, তুরস্ক, ত্রিনিদাদ ও টোবাগো, তাইওয়ান, তানজানিয়া, ইউক্রেন, উগান্ডা, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, উজবেকিস্তান, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ভেনেজুয়েলা, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ, ভিয়েতনাম, ভানুয়াতু, সামোয়া, কসোভো, ইযেমেন, মায়োত, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।
বাংলাদেশ ব্যাংকের পণ্যভিত্তিক আমদানি পরিসংখ্যান অনুযায়ী, প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে খাদ্যশস্য, ভোজ্যতেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডাল, তুলা, পেট্রোলিয়াম ও খনিজ জ্বালানি, সার, লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, প্লাস্টিক ও রাবার, পরিবহন সরঞ্জামসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি।









