সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এ সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণ যাতে পারস্পরিক সহযোগিতার সুফল পায়, সে লক্ষ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ আন্তরিক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে ভারত আগ্রহী ও আন্তরিক। দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে এ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথাও জানান তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার বন্ধনের বিষয়টি তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ ও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
এই ৪ রাজ্যে যেতে ভারতীয়দেরও কেন বিশেষ অনুমতি লাগে
সর্বশেষ খবর
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ