বেনজীর দুবাইয়ে, নজরদারিতে রাখতে আমিরাতকে অনুরোধ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বেনজীর সেন্ট লুসিয়ায় চলে গেছেন—গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও ইউএইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এর সত্যতা পাওয়া যায়নি। তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বেনজীর সেন্ট লুসিয়ায় চলে গেছেন—মীর আহমাদ বিন কাসেমের এমন বক্তব্যের সংশোধন করে হুমায়ুন কবির বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ওই তথ্য দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বেনজীরের সেন্ট লুসিয়ায় যাওয়ার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আপনি সুশিক্ষিত। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনার তথ্যে কিছুটা ঘাটতি আছে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আপনি বলেছেন বেনজীর সেন্ট লুসিয়া চলে গেছেন। কিন্তু আমরা দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে খোঁজ নিয়েছি। তারা জানিয়েছেন, এমন কোনও বিষয়ে তারা অবগত নন। তার মানে তিনি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজীরের ওপর নজর রাখতে ইউএই কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

ইউএইর সঙ্গে বাংলাদেশের কোনও সক্রিয় দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি নেই জানিয়ে তিনি বলেন, তবে পৃথক ঘটনায় বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা কূটনৈতিক চাপ প্রয়োগ করব। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর পরিশ্রম করছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছি, যাতে বিশেষ বিবেচনায় জঘন্য এই হত্যাকারীকে ফিরিয়ে আনতে পারি।’

ইলিয়াস আলী প্রসঙ্গ

গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গও সংসদে তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইলিয়াস আলীকে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেছে, তাদের বিচার প্রক্রিয়া সরকার ত্বরান্বিত করবে।

মীর আহমাদ বিন কাসেমের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। এ কারণে তাকে শুধু দলীয় পরিচয়ে নয়, একজন বিরোধীদলীয় কর্মী হিসেবে দেখার কথা বলেন তিনি।

‘অপরাধীদের ধরে এনে বিচার করা হবে’

বেনজীর আহমেদ প্রসঙ্গে হুমায়ুন কবির তাকে ‘খুনি’ ও ‘জাতির দুশমন’ আখ্যা দিয়ে বলেন, গত ১৫ বছর ধরে মানুষকে নিপীড়নকারী ‘অপশক্তির’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘এই খুনি শুধু আপনাদের (জামায়াত) বা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেনি, সে সাধারণ মানুষকেও হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। সে দেশের দুশমন, জাতির দুশমন। তার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশ লুটে ও মানুষ হত্যা করে যারা পালিয়েছে, সবাইকে ধরে আনা হবে। দলমত নির্বিশেষে আপনাদের সবাইকে আমাদের প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে।’

/এসএমএ/এম/
সম্পর্কিত
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
সর্বশেষ খবর
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে