প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তবে গণমাধ্যমের প্রতি তার আস্থার সুযোগ নিয়ে যেন কেউ অপপ্রচার না চালায়। সরকারের ভালো কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংস্কারের নামে কোথাও একটি মন্দির ভাঙা হয়েছে—ভারতের কিছু ব্যক্তি বিষয়টি বিকৃতভাবে প্রচার করছেন। অথচ সরকার মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের কিছু মানুষও একইভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তিনি একটি সংবাদপত্রের প্রকাশক ছিলেন। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

প্রধানমন্ত্রীর বনানীর গবেষণা কার্যালয় নিয়ে অতীতে কিছু গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগও করেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অথচ প্রধানমন্ত্রী বিভিন্ন সংকট সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

গ্যাসের চাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ নিয়ে কথা বলেছেন। একদিনের মধ্যে গ্যাসের চাপ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সবাইকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান অতিরিক্ত প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
সর্বশেষ খবর
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা