বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২

দেড় বছর আগে সাভারে ছুরিকাঘাতে বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন আসামি মেয়েকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত শুনানির জন্য ২৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী এ তথ্য জানান।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে সাভারে ছুরিকাঘাতে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার মেয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। হত্যার দিনই নিহতের প্রথম পক্ষের ছেলে সাভার মডেল থানায় তার সৎ বোনকে আসামি করে হত্যা মামলা করেন।

গ্রেফতারের পর ওই মেয়ে আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ নভেম্বর সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে পাঠান। সেখান থেকে মামলাটি বিচারের জন্য জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

/এআই/এম/
সম্পর্কিত
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
সর্বশেষ খবর
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা