নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মূলত বাণিজ্য, নতুন ক্ষেত্রে বিনিয়োগ, জনশক্তি রফতানি এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার ও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পায়। উভয় নেতাই দুই দেশের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিদ্যমান সম্পর্ক ও যৌথ অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়