অর্থনৈতিক করিডোর নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩

বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগের নতুন যুগান্তকারী আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে পারে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। বিশেষ করে ইয়ুনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষাখাতে পারস্পরিক সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, এসব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ দুই দেশের মানুষের যোগাযোগ বাড়ানো এবং ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, কয়েক দশক ধরে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। উচ্চপর্যায়ের সাম্প্রতিক প্রতিনিধি দলগুলোর সফর এই সহযোগিতাকে নতুন মাত্রায় পৌঁছে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইয়াও ওয়েন বলেন, চীনা দূতাবাস দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সংযোগ বাড়াতে একটি পরিপূরক সেতু হিসেবে কাজ চালিয়ে যাবে। বাংলাদেশের সব খাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে চীন দৃঢ়ভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের সিপিসি ইয়ুননান প্রোভিন্সিয়াল কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।

/এসও/ইউএস/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
সর্বশেষ খবর
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী