ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৪:১২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪:১২

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সচিবালয়ে (১২ নভেম্বর) দুপুরে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) সঙ্গে মতবিনিময় শেষে এ আহ্বান জানান তিনি। 

এ সময় অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ ও অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান অনলাইন গণমাধ্যম মালিকরা। এজন্য প্রয়োজনে নীতিমালা করার তাগিদ দেন তারা।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সরকার যাই করুক না কেন দেশের স্বার্থেই করবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল, কন্টেন্ট ক্রিয়েটরসহ সার্বিকভাবে অনলাইনে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে সরকারের।’ এসময় তিনি প্রতিষ্ঠানগুলোতে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যোগ্যতা অনুযায়ী লোকবল-সাংবাদিক নিয়োগের আহ্বানও জানান।

এর আগে আলোচনায় সংগঠনটির নেতারা, নিবন্ধিত ও সচল অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
চ্যানেল-২৪ এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, কয়েকটিতে ছুটি
আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, কয়েকটিতে ছুটি
অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দাখিলের সময় ১৪ ডিসেম্বর
অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দাখিলের সময় ১৪ ডিসেম্বর
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন
এসএসসি-এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
এসএসসি-এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা