শাহজালালের সিএসওকে আদালতে তলব, কর্মীদের হট্টগোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৬:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৮:২৩

শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে (সিএসও) ম্যাজিস্ট্রেট কোর্টে তলব করায় কোর্টের সামনে অবস্থান নিয়ে হ্ট্টগোল করেছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান ও ডিউটি অফিসার মাহমুদা বেগমকে কোর্টে তলব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। দুপুর ২টার দিকে তারা কোর্টে এলে অন্য নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীরা কোর্টের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কোর্টের সামনে তারা হট্টগোল শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ উঠেছে। শাহজালালে এভিয়েশনের কর্মীদের হট্টগোল
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সিভিল এভিয়েশনের একাধিক নিরাপত্তা কর্মীকে চুরিসহ নানা অপরাধে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান। একটি ঘটনার শুনানির জন্য তাকে কোর্টে তলব করা হলে তার অনুগতরা নানাভাবে হ্ট্টগোল শুরু করেন।
এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হাসানকে ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম কথা বলেন। জাকি হাসান মিটিংয়ে আছেন জানিয়ে তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভ করেননি। তারা কথা বলতে জড়ো হয়েছিলেন। তবে তাদের দাবি বা উদ্দেশ্য কী সে ব্যাপারে তিনি জানেন না।
আরও পড়ুন: Mahmudur-rahman মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদন, শুনানি ২৫ এপ্রিল

/সিএ/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি