সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১৬:৪০ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬:৪০

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের পরিচয় নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন, ওমরাযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি ও প্রবাসী মো. সাহেদ আহমেদ। নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। সাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তিনি সৌদি আরবে কাজ করতেন।

এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, রিয়াদে বাংলাদেশের মিশন সেখানে অবস্থানরত অন্য বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে। হতাহতদের অবস্থা জানার পাশাপাশি বাংলাদেশিরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সব ধরনের সহযোগিতা করে থাকে। ঘটনা মাত্র ঘটেছে। বাংলাদেশ সরকার সৌদি সরকারের সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক সময় কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মরদেহ দেশে আনার খরচ বাংলাদেশ সরকার বহন করে থাকে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরের কাছে পড়লো ‘প্রজেক্টাইল’
সর্বশেষ খবর
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম