ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

সৌদি আরবের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকাল পর্যন্ত গত ৪ দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আর আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।  

বুধবার বিকালে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এসব তথ্য জানান। 

তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এর মধ্যে বিমানের ফ্লাইট ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়ার ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি। 

এছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৪টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাই দুবাইয়ের ৬টি। 

কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বেবিচকের উদ্যোগে ‘এভিয়েশন সিকিউরিটি উইক’ শুরু
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সৌদির নিরাপত্তায় অবিচল পাকিস্তান: শাহবাজ শরিফ
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর