জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫

জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি সেখানে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োচার মোতোমাচি কারখানা পরিদর্শন করেন। তিনি তার সফর সঙ্গীদের নিয়ে কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। 

একই সঙ্গে কীভাবে একটি গাড়ি তৈরি হয় তার প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জাপান থেকে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
নিউ ইয়র্কের মেটকেও টেক্কা, বিশ্বের সেরা জাদুঘরের তালিকায় বিহারের মিউজিয়াম
নিউ ইয়র্কের মেটকেও টেক্কা, বিশ্বের সেরা জাদুঘরের তালিকায় বিহারের মিউজিয়াম
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা