রাজধানীতে হঠাৎ অস্থিরতা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৪:১৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:১৫

রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং হঠাৎ অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কারা এমন অস্থিরতা সৃষ্টি করছে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক তারা দুষ্কৃতকারী।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী বার্তা দেবেন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাই নাকি! তাহলে আপনারা দেখবেন কীভাবে ধর্মঘট হয়।’

পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদনের বিষয়ে সত্যতা যাচাই করতে পারেননি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ঢাবি থেকে থানা কম্পাউন্ড: রাজধানীতে হঠাৎ সিরিজ ককটেল বিস্ফোরণে উদ্বেগ
১২ দফা দাবিতে রাজপথে অটোরিকশাচালকরা: প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা
সর্বশেষ খবর
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী