অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২

বিভিন্ন দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল প্রায় বন্ধ রয়েছে।

এদিকে ধর্মঘট চলাকালে সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশায় ভাঙচুর ও বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থক অটোরিকশাচালকরা।

দু-একটি অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে। কোথাও হেডলাইট ভাঙচুর, আবার কোথাও অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চিত্র দেখা গেছে।

চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ এবং একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

সকাল ৯টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে অটোরিকশাচালকরা মিছিল নিয়ে সমাবেত হন। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। 

এদিকে হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। বিভিন্ন মোড়ে কর্মস্থলে যাওয়া মানুষরা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অনেকেই যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হচ্ছেন।

ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
সর্বশেষ খবর
মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’
জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’
এক জেলায় দুই আবহাওয়া, রাতে ঠান্ডা দিনে গরমের দাপট
এক জেলায় দুই আবহাওয়া, রাতে ঠান্ডা দিনে গরমের দাপট
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত