দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আব্দুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তা ৩ দশমিক ৪২ শতাংশে চলে এসেছে। বেসরকারি খাতে কোনও ধরনের ঋণ বিতরণ হচ্ছে না। গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আসলে কত কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমার বাড়ি আমার খামার প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ে একটি বাড়ি একটি খামার নামে ছিল। দুই মেয়াদেই প্রকল্পটির নাম পরিবর্তন হয়েছে। এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না। একইসঙ্গে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে করা মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চান তিনি। 

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সাবেক চার সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
সর্বশেষ খবর
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
সাবেক চার সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
সাবেক চার সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’