‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। আর্সেনিক ও আয়রন সমস্যার পাশাপাশি নিরাপদ পানির অভাব দূর করতে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। বর্তমানে তিনটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর বাইরে নতুন করে আরও ৮৭৪টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে নতুন প্রকল্পটি এখনও পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। ফলে দুই উপজেলার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন প্রকল্পের বাস্তবায়নের অপেক্ষা করতে হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিবর্তে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম লিখিত প্রশ্নের জবাব দেন।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তিনটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় গত ছয় অর্থবছরে গোলাপগঞ্জে ১ হাজার ৬৫০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট এবং বিয়ানীবাজারে ১ হাজার ৫০০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজারে ১ হাজার ৪২০টি পানির উৎস স্থাপনের কাজ শেষ হয়েছে। অর্থাৎ বরাদ্দ দেওয়া ৩ হাজার ১৫০টি পানির উৎসের মধ্যে ১৬৮টি স্থাপনের কাজ এখনও বাকি।

অন্যদিকে, ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ৩৮টি কমিউনিটিভিত্তিক ছোট স্কিম এবং বিয়ানীবাজারে একটি বড় স্কিম ও ৩৮টি ছোট স্কিম স্থাপনের কাজ চলমান রয়েছে।

এছাড়া ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ও ৪০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে বরাদ্দ দেওয়া হয়েছে ২০০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ও ৫০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ।

তিনটি প্রকল্প চলমান থাকার পরও নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। জবাবে বলা হয়, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩৫৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় গোলাপগঞ্জে ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তবে এসব প্রকল্পের আওতায় স্থাপিত পানির উৎসগুলোর কতটি বর্তমানে সচল, কতটির পানি আর্সেনিক ও আয়রনমুক্ত এবং প্রকল্পের সুফল কতসংখ্যক মানুষ পাচ্ছেন, সে বিষয়ে সংসদে দেওয়া জবাবে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
সর্বশেষ খবর
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে
দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আব্দুল্লাহ
দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আব্দুল্লাহ
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’