সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে সংসদে এলে বেটার হয়: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২০:০৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:০৩

সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পর সেগুলো কোন কমিটিতে দেওয়া হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯) সংসদে উত্থাপন করেন।

এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, অধ্যাদেশগুলো উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনও কমিটিতে পাঠানো হয়নি। এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর আগে ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, অধ্যাদেশগুলো যখন বিল আকারে উত্থাপিত হবে, তখন সম্ভবত কমিটিতে পাঠানো হবে।

এরপর নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। আজ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হলে এবং পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে। এ কারণে উত্থাপনের দিনই কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।

পরে আবার ফ্লোর নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়।’

তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তার বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি যাচাই-বাছাই করার পর সেগুলো আইনে রূপান্তরিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
বড় পরিবর্তন এনে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিন অধ্যাদেশ সংসদে উত্থাপন
প্রথমবারের মতো সংসদে মির্জা ফয়সল, স্বাগত বক্তব্যে যা বললেন
১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
সর্বশেষ খবর
বাসায় ঢোকার অপেক্ষায় স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
বাসায় ঢোকার অপেক্ষায় স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন 
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন 
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ
বড় পরিবর্তন এনে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিন অধ্যাদেশ সংসদে উত্থাপন
বড় পরিবর্তন এনে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিন অধ্যাদেশ সংসদে উত্থাপন
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা