বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২০:১৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:১৪

বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে তিন কর্মদিবসের প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশে প্রস্তাবিত কর্তৃপক্ষ কাজ করবে। এ ছাড়া আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ ও বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নও এর লক্ষ্য।

প্রস্তাবিত কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হবে বগুড়া সিটি করপোরেশন এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত আশপাশের এলাকা। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখে আইনটি কার্যকর হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ঘনত্ব রয়েছে। এ অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রয়োজন।

এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

গত ২৩ জুলাই মন্ত্রিসভা খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি অর্থবিল হওয়ায় সংসদে উত্থাপনের আগে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া হয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
বড় পরিবর্তন এনে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিন অধ্যাদেশ সংসদে উত্থাপন
নতুন দুই সংসদ সদস্যের ‘দুই মিনিট’
প্রথমবারের মতো সংসদে মির্জা ফয়সল, স্বাগত বক্তব্যে যা বললেন
সর্বশেষ খবর
সার ডিলার নিয়োগ বাতিলের খবর নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সতর্কবার্তা
সার ডিলার নিয়োগ বাতিলের খবর নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সতর্কবার্তা
মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা
মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা
কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতার
কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতার
টিএসসি মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগ, ঘিরে রেখেছে পুলিশ
টিএসসি মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগ, ঘিরে রেখেছে পুলিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’