২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৬:৫০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:৫০

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো.কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান আইনমন্ত্রী।

কেরামত আলী তার প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনও পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কী এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, এ বিষয়ে কোনও রোডম্যাপ আছে কি না।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটিগুলো।

মন্ত্রী জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

জবাবে আরও বলা হয়, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনও মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে— তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খোঁজে গিয়ে নাপিতকে গ্রেফতার করলো পুলিশ
পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ: জামায়াত
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
সর্বশেষ খবর
শীর্ষ বিশ্বনেতাদের ছাড়াই শুরু হলো জলবায়ু সম্মেলন, সফলতা পাবে কতটুকু?
শীর্ষ বিশ্বনেতাদের ছাড়াই শুরু হলো জলবায়ু সম্মেলন, সফলতা পাবে কতটুকু?
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
শ্রীলঙ্কাকে সমীহ করছেন হামজা, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী
শ্রীলঙ্কাকে সমীহ করছেন হামজা, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী
সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স
সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন