সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৬:৫৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:৫৯

বিশ্ব ভ্রমণের কথা বলে যাত্রীদের কম্বোডিয়ায় আটকে রাখার পর মার্কিন পরিচালিত বিলাসবহুল প্রমোদতরি দ্য ওডিসি সিঙ্গাপুরে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রমোদতরিটির পরিচালনাকারী সংস্থা ভিলা ভি রেসিডেন্সেস জ্বালানি খরচ অস্বাভাবিক বাড়ার কথা উল্লেখ করে কার্যক্রম হঠাৎ স্থগিত করার পর এই ঘটনা ঘটলো।

২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে ছেড়ে আসা ৩ বছর মেয়াদের এই বিশ্বভ্রমণ প্রমোদতরিতে ১৫০টি দেশ ঘোরার পরিকল্পনা ছিল। জাহাজে কেবিন কেনা বা ভাড়ার সুযোগ ছিল, যার দাম শুরু হয়েছিল ১ লাখ ২০ হাজার ডলার থেকে। সংস্থার প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন আগে বলেছিলেন, একটি গাড়ির দামেই আপনি এমন একটি জাহাজে নিজের বাড়ি কিনতে পারেন যা সারা বিশ্ব ঘুরে বেড়াবে।

তবে শুরু থেকেই নানামুখী সমস্যায় পড়ে জাহাজটি। গত মাসে জ্বালানি খরচ প্রতি কেবিনে ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলারে পৌঁছালে কম্বোডিয়ার সিহানুকভিলে প্রায় ২০০ যাত্রীকে নেমে যেতে বাধ্য করা হয়। যাত্রী হলি হেনসি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির পর যাত্রীদের অতিরিক্ত সারচার্জ দেওয়ার কথা বলা হয় এবং রুট ছোট করা হয়। জ্বালানি সরবরাহকারীর বকেয়া না মেটানোয় ভিয়েতনামে ক্রু সদস্যরা স্থানীয় দোকান থেকে খাবার কিনতে বাধ্য হয়েছিলেন।

কম্বোডিয়ায় কার্যক্রম স্থগিতের পর জাহাজটি চলতি মাসে সিঙ্গাপুর জলসীমায় পৌঁছালে আদালতের আদেশে সেটিকে বাজেয়াপ্ত করা হয়। সিঙ্গাপুর পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজের কর্মীরা ভালো আছেন এবং পাওনাদারদের ব্যবস্থাপনায় তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে আপত্তি নেই হামজার, তবে...
বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে আপত্তি নেই হামজার, তবে...
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন