ট্রলিং জালে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ, আইন করার আশ্বাস মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৭:৫১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:৫১

বঙ্গোপসাগরের মোহনা ও উপকূলীয় অঞ্চলে ক্ষতিকর ট্রলিং জালের ব্যাপক ব্যবহারে সামুদ্রিক মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এই জালের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং ব্যবহারকারী ও উৎপাদনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে চিফ হুইপের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মোহনা থেকে কক্সবাজার হয়ে সাতক্ষীরা পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে ট্রলিং করা হচ্ছে। স্পিডবোটের মাধ্যমে বিশেষ ধরনের জাল সাগরে টেনে নেওয়া হয়। এতে বড় মাছের পাশাপাশি মাছের রেণু, পোনা ও ডিমও ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিকর এই পদ্ধতি বন্ধে আমলাতান্ত্রিক পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উপকূলীয় অঞ্চলে এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ট্রলিং জালের ব্যবহার বন্ধ করার বিকল্প নেই। এ ধরনের জাল ব্যবহারের কারণে সামুদ্রিক অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে। জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়ার সময় ছোট মাছ ও পোনা মারা যাচ্ছে। 

মন্ত্রী জানান, অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান ও পুলিশি তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। তবে স্থায়ীভাবে এই ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, খুব শিগগিরই জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাসের পদক্ষেপ নেওয়া হবে। নতুন আইনে ট্রলিং জাল তৈরি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা রাখা হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সমুদ্রের বুকে লুকিয়ে ১২ বিস্ময়! মাত্র ৬০০ টাকায় মিলবে ঘোরার সুযোগ
ঘুরতে ঘুরতেই প্রকৃতি সংরক্ষণ, বিশ্বের সাত অভিনব পর্যটন অভিজ্ঞতা
২০২৬ সালে এশিয়ার সেরা খেতাব পেলো কোন সমুদ্রসৈকত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
বকেয়া বেতন-জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন সেই শরীফ
বকেয়া বেতন-জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন সেই শরীফ
প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন