বকেয়া বেতন-জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন সেই শরীফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৭:৫০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:৫০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সংস্থাটির সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। তাকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে পুনর্বহাল করেছে দুদক। একই সঙ্গে বিধি অনুযায়ী তার জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছিল।

শরীফ উদ্দিন এর আগে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তার চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রতিবাদে দুদকের কর্মকর্তা কর্মচারীরাও মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা প্রত্যাহারের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি না চালানোর কারণে খারিজ করেন।

সবশেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করলো দুদক।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মাতৃত্বকালীন ছুটিতে ক্যানভার চাকরি হারিয়েও যেসব সুবিধা পাচ্ছেন কর্মী
এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার
ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
ট্রলিং জালে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ, আইন করার আশ্বাস মন্ত্রীর
ট্রলিং জালে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ, আইন করার আশ্বাস মন্ত্রীর
প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন